ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ২০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

অধ্যক্ষ নিয়োগের দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, কলেজে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের কর্মসূচি

অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এর ফলে কলেজে ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দিয়ে এ কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। এ সময় সংগঠনটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য তানজিদ হাসান ও মেহেদি হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার থেকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। অধ্যক্ষ নিয়োগের দাবিতে ওইদিন ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। সোমবার আল্টিমেটামের সময়সীমা শেষ হলেও নার্সিং অধিদফতর থেকে অধ্যক্ষ নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীরা কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে তারা ক্লাস, পরীক্ষা এবং হাসপাতালের ক্লিনিক্যাল কার্যক্রম বন্ধ রেখে ‘কমপ্লিট শাটডাউন’ শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, প্রায় তিন মাস ধরে কলেজে কোনো অধ্যক্ষ না থাকায় প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। দ্রুত অধ্যক্ষ নিয়োগ না দিলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

তারা আরও জানান, সম্প্রতি দেশের অন্যান্য কয়েকটি নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হলেও রাজশাহী নার্সিং কলেজে এখনো তা করা হয়নি, যা রহস্যজনক।

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং উচ্চপর্যায়ের কিছু জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। সাবেক অধ্যক্ষ মতিয়ারা বেগম অবসরে যাওয়ার সময় কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে যাননি। পরবর্তীতে কয়েকজন সিনিয়র শিক্ষক অধ্যক্ষ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে তদবির শুরু করেন। কিন্তু এখনো পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর থেকে কোনো নিয়োগ বা পদায়ন করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

One thought on “রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

  1. আমি রাজশাহী নার্সিং থেকে মাইগ্রেশন করছি কিন্তু টাকা ফেরত পাই নি🥺

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

আপডেট সময় : ০৪:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬