ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি ঢাবির সাবেক শিক্ষার্থী জুয়েল রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১ ভোলাহাটে ছেলের ছু/রিকাঘা/তে সৎ মা নিহত রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯ বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ

রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:১৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ২৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি

দৈনিক সোনার দেশ কার্যালয়ে অগ্নিকাণ্ড, গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী ধ্বংস

রাজশাহীতে স্থানীয় পত্রিকা ‘দৈনিক সোনার দেশ’-এর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পত্রিকার প্রায় ১৬ বছরের সংরক্ষিত কপি, গুরুত্বপূর্ণ নথি ও বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহানগরীর অলকার মোড়ে অবস্থিত পত্রিকাটির অফিসে এ আগুন লাগে।

প্রাথমিকভাবে জানা গেছে, অফিসের বারান্দায় সংরক্ষিত পুরোনো পত্রিকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে একটি কক্ষের সোফাসেট ও কম্পিউটার টেবিলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র ও অফিসের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

পত্রিকাটির সম্পাদক আকবারুল হাসান মিল্লাত জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হলো গত ১৬ বছরের সংরক্ষিত পত্রিকার কপি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পত্রিকা অফিসে আগুন, পুড়ে গেছে ১৬ বছরের সংরক্ষিত কপি

আপডেট সময় : ১০:১৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬