ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদাবাজি-সন্ত্রাস দমনে শেরপুর-৩-এ কঠোর অবস্থানে এমপি রুবেল

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৩০৩ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজি-সন্ত্রাস দমনে শেরপুর-৩-এ কঠোর অবস্থানে এমপি রুবেল

অভিযোগ জানাতে চালু হচ্ছে বিশেষ হটলাইন, নিরাপদ জনপদ গড়ার অঙ্গীকার

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এ লক্ষ্যে খুব শিগগিরই একটি বিশেষ মোবাইল হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ধানহাটি এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচন-পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এমপি রুবেল বলেন, দ্রুত একটি হটলাইন নম্বর চালু করা হবে, যেখানে সাধারণ মানুষ চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বা যেকোনো অনিয়মের তথ্য সরাসরি জানাতে পারবেন। কল বা মেসেজের মাধ্যমে অভিযোগ দেওয়া যাবে এবং প্রাপ্ত সব তথ্য সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এলাকাকে নিরাপদ ও বাসযোগ্য জনপদে রূপ দিতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা।

উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প চিহ্নিত করা হয়েছে এবং অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. লুৎফর রহমান। এতে আরও বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম বাদশা।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এর আগে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদাবাজি-সন্ত্রাস দমনে শেরপুর-৩-এ কঠোর অবস্থানে এমপি রুবেল

আপডেট সময় : ০৯:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬