ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা দাউদকান্দিতে মেডিকেল শিক্ষার্থীদের ভ্রমণ বাস খাদে, আহত ২০ বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ/ত্মহ/ত্যা! লালপুরে ভটভটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ক্যাম্পে সুযোগ, বাগাতিপাড়ায় খেলোয়াড় আবু আলিফকে সংবর্ধনা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৩৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ক্যাম্পে সুযোগ, বাগাতিপাড়ায় খেলোয়াড় আবু আলিফকে সংবর্ধনা

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে উত্তরণে পাঁকা খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মাননা

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ক্যাম্পে সুযোগ পাওয়ায় নাটোরের বাগাতিপাড়ায় তরুণ ফুটবলার আবু আলিফকে সংবর্ধনা দিয়েছে পাঁকা খেলোয়াড় কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁকা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাকে পুষ্পমাল্য ও ক্রেস্ট প্রদান করা হয়। আবু আলিফ পাশের রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা।

আয়োজক ওহিদুর রহমান নান্টু জানান, সম্প্রতি অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতায় ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগের দলের অধিনায়ক হিসেবে খেলেন আবু আলিফ। তার নৈপুণ্যে মুগ্ধ হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ক্যাম্পে সুযোগ দেয়।

জানা গেছে, আগামী দুই মাসের জন্য বিকেএসপিতে বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়ের মধ্যে স্থান পেয়েছেন আবু আলিফ। পাঁকা খেলোয়াড় কল্যাণ সমিতির অধীনে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে জায়গা করে নেওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির কোচ কর্মকর্তা ও সাবেক ফুটবলার শাহাজাহান আলী মুন্টু, কোচ কর্মকর্তা ওহিদুর রহমান নান্টু, টিম ম্যানেজার শান্ত, উপজেলা রেফারি শহিদুল এবং সাবেক ফুটবলার জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দেওয়া গেলে তারা জাতীয় পর্যায়ে আরও সাফল্য বয়ে আনতে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ক্যাম্পে সুযোগ, বাগাতিপাড়ায় খেলোয়াড় আবু আলিফকে সংবর্ধনা

আপডেট সময় : ০২:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬