ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

মানবিকতার অনন্য দৃষ্টান্তঃ বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে মাদ্রাসায় ৩০ হাজার টাকা অনুদান

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৩২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবিকতার অনন্য দৃষ্টান্তঃ বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে মাদ্রাসায় ৩০ হাজার টাকা অনুদান

একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত শতাধিক মানুষ

নাটোরের বাগাতিপাড়ায় মানবিকতা ও সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক চিকিৎসক পরিবার। গ্রামীণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় একটি মাদ্রাসার উন্নয়নে আর্থিক সহায়তাও প্রদান করেছেন তারা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী একটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্প শেষে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদীছ আস-সালাফিয়্যাহ’র উন্নয়নের জন্য ২০ হাজার টাকার একটি চেক এবং নগদ আরও ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

collected

এই ক্যাম্পে একই পরিবারের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা দেন। তারা হলেন—ডা. মো. আতিকুল ইসলাম (নবজাতক ও শিশু বিশেষজ্ঞ), ডা. মো. আশিকুল ইসলাম (বাত-ব্যথা ও রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ) এবং ডা. আলেয়া ফেরদৌস মুন্নী (ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ)।

চিকিৎসকরা শিশু রোগ, বাত-ব্যথা, শারীরিক পুনর্বাসন, ডায়াবেটিস ও হরমোনজনিত বিভিন্ন সমস্যায় রোগীদের সেবা প্রদান করেন। এতে এলাকার অসংখ্য মানুষ উপকৃত হন।

জানা যায়, ডা. আতিকুল ইসলাম ও ডা. আশিকুল ইসলাম দুই ভাই বাগাতিপাড়ারই সন্তান। নিজ এলাকার মানুষের জন্য কিছু করার আন্তরিকতা থেকেই তারা এই উদ্যোগ গ্রহণ করেন।

ডা. আতিকুল ইসলাম বলেন, “আমরা এই এলাকার সন্তান। এলাকার মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাচ্চু দাস, শহিদুল ইসলাম, মাদ্রাসার প্রধান শিক্ষক মো. মোজাফ্ফর হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি শাহাদৎ হোসেন, পল্লী চিকিৎসক আবু রায়হানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে মেসার্স সানজিদা ফার্মেসি (বাজিতপুর স্কুল মোড়) এবং স্থানীয় জনগণ।

আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং সমাজের পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে সহায়তা করাই তাদের মূল লক্ষ্য।

এলাকাবাসীর মতে, চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক সহায়তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মানবিকতার অনন্য দৃষ্টান্তঃ বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে মাদ্রাসায় ৩০ হাজার টাকা অনুদান

আপডেট সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬