ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

বাগাতিপাড়া ইয়ুথ টিমের উদ্যোগে ১৩তম ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২৮৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া ইয়ুথ টিমের উদ্যোগে ১৩তম ইফতার মাহফিল অনুষ্ঠিত

মালঞ্চি বাজারে প্রায় ৮০০ মানুষের অংশগ্রহণ, প্রয়াত সদস্যের স্মরণে দোয়া

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে বাগাতিপাড়া ইয়ুথ টিমের উদ্যোগে ১৩তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার মালঞ্চি বাজার সেট ঘরে প্রায় ৮০০ জন মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

দলমত নির্বিশেষে বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। ইফতারকে কেন্দ্র করে এলাকায় ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।

Collected

জানা যায়, ২০১৩ সালে প্রতিষ্ঠিত বাগাতিপাড়া ইয়ুথ টিম বর্তমানে এলাকার ও বাইরের সদস্যদের নিয়ে প্রায় ৮০ সদস্যের একটি সক্রিয় সংগঠন। সদস্যদের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় প্রতি বছরই এই ইফতার মাহফিল আয়োজন করা হয়ে থাকে।

এবারের ইফতার মাহফিলটি সংগঠনের প্রয়াত সদস্য সাহাবুল আলমের স্মরণে আয়োজন করা হয়। ইফতার শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি সুলাইমান কাশেমী।

উল্লেখ্য, বাগাতিপাড়া ইয়ুথ টিম সারা বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। গরিব-দুঃখী মানুষের চিকিৎসা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা, অসুস্থ রোগীদের জন্য রক্তদান, বৃক্ষরোপণসহ নানা সমাজকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে ভূমিকা রাখছে সংগঠনটির সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়া ইয়ুথ টিমের উদ্যোগে ১৩তম ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬