ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ, ৬ যাত্রী জীবিত উদ্ধার শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব- মির্জা ফখরুল সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা’-শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত বাগাতিপাড়ায় সড়ক দুর্ঘটনায় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা গুরুতর আহত লালপুরে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক ব্যক্তির, খামার মালিকের বিরুদ্ধে মামলা বাগাতিপাড়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত বাদশা মীরের মৃত্যু, হত্যা মামলায় রূপান্তর নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি

রামেবি ভিসির অপসারণে ৩ দিনের আল্টিমেটাম, মানববন্ধন থেকে হুঁশিয়ারি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৯:৩৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২৫৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেবি ভিসির অপসারণে ৩ দিনের আল্টিমেটাম, মানববন্ধন থেকে হুঁশিয়ারি

৭৭৭ কোটি টাকার প্রকল্পে ৯% কমিশন দাবির অভিযোগ; সব অভিযোগ অস্বীকার ভিসির

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি)-এর উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. জাওয়াদুল হককে অপসারণে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে ‘সচেতন রাজশাহীবাসী’।

বুধবার (৪ মার্চ) রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক মানববন্ধন থেকে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়। একই দিন সকালে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে ভিসি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন।

রামেবির স্থায়ী ক্যাম্পাসে অবকাঠামো নির্মাণে সম্প্রতি ছয়টি প্যাকেজে ৭৭৭ কোটি টাকার দরপত্র আহ্বান করেন প্রকল্প পরিচালক (পিডি) ও ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক। অভিযোগ উঠেছে, এসব কাজ দিতে ঠিকাদারদের কাছ থেকে ৯ শতাংশ কমিশন দাবি করা হয়েছে।

জেনিট কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আতাউর রহমান টিপুর দাবি, দরপত্রের মাধ্যমে তাকে কাজ দেওয়ার প্রস্তাব দিয়ে ভিসি ৯ শতাংশ কমিশন চান। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর রাজশাহীতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং ভিসির অপসারণের দাবি জোরালো হয়।

এ দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টায় ‘সচেতন রাজশাহীবাসী’র ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান ঘোষণা দেন, তিন দিনের মধ্যে ভিসিকে অপসারণ না করা হলে তার দপ্তর ঘেরাও করা হবে।

তিনি বলেন, “ভিসির আপাদমস্তক দুর্নীতিতে ভরা। দায়িত্ব নিয়েই তিনি কয়েক হাজার গাছের আম লুট ও টেন্ডার ছাড়াই গাছ কাটার মতো কাজ করেছেন। পরে শত কোটি টাকার গাছ নামমাত্র মূল্যে একটি সিন্ডিকেটের কাছে হস্তান্তর করেছেন। এখন আবার ৭৭৭ কোটি টাকার প্রকল্পে ৯ শতাংশ কমিশন দাবি করেছেন।”

কর্মসূচিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন অভিযোগ করেন, “এই ভিসি অতীতে গুরুত্বপূর্ণ সাতটি পদে থেকে দুর্নীতি করেছেন। নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে অপসারণ না করলে রাজশাহীর মানুষ কঠোর আন্দোলনে যাবে।”

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সামাজিক সংগঠক সালাহউদ্দিন মিন্টু, ব্যবসায়ী নেতা শফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

অন্যদিকে, সকালে সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক বলেন, অভিযোগকারী দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এখন পর্যন্ত রামেবির কোনো কাজই করেনি। তাই তাদের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ ভিত্তিহীন ও হাস্যকর। তিনি দাবি করেন, সব কার্যক্রম নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেবি ভিসির অপসারণে ৩ দিনের আল্টিমেটাম, মানববন্ধন থেকে হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:৩৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬