ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

মালয়েশিয়ায় প্রতারণার শিকার জাহিদুলের মরদেহ ফিরল ১০ দিন পর বাগাতিপাড়ায়

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৬৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ায় প্রতারণার শিকার জাহিদুলের মরদেহ ফিরল ১০ দিন পর বাগাতিপাড়ায়

৬ লাখ টাকায় স্টুডেন্ট ভিসা; ভিসা জটিলতা ও দুশ্চিন্তায় স্ট্রোকের অভিযোগ, দালালের শাস্তি দাবি পরিবারের

নাটোরের বাগাতিপাড়ায় দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ায় জাহিদুল ইসলাম (৪৪) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রায় ১০ দিন পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায়। পরে দুপুরে লাশবাহী গাড়িতে করে নিজ বাড়িতে আনা হলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

মৃত জাহিদুল ইসলাম উপজেলার হাটদৌল এলাকার মৃত অছিমদ্দিনের ছোট ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছর আগে স্ত্রী ও দুই সন্তানকে রেখে ভাগ্য পরিবর্তনের আশায় তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। জেলা সদরের তেঘরিয়া বাজার এলাকার শহিদুল ইসলাম নামের এক দালালের মাধ্যমে স্টুডেন্ট ভিসায় তিনি বিদেশে যান। চুক্তি ছিল—পরবর্তীতে ভিসা জটিলতা সমাধান করে বৈধভাবে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। এ জন্য অভিযুক্ত দালাল ৬ লাখ টাকা নেন। টাকা জোগাড় করতে জাহিদুলের পরিবারকে জমি বিক্রি ও ধারদেনা করতে হয়।

পরিবারের অভিযোগ, বিদেশে যাওয়ার পর থেকেই ভিসা সংক্রান্ত জটিলতা কাটেনি। নির্ধারিত সময় পার হলেও কাজের বৈধ ভিসার কোনো ব্যবস্থা হয়নি। দীর্ঘ অনিশ্চয়তায় তিনি একটি সবজি বাগানে অস্থায়ীভাবে কাজ করতেন এবং অনেক সময় ঘরবন্দি অবস্থায় থাকতে বাধ্য হতেন। ভবিষ্যৎ অনিশ্চয়তা, ঋণের চাপ ও পরিবারের চিন্তায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এসব দুশ্চিন্তার মধ্যেই তিনি স্ট্রোক করে মারা যান বলে পরিবারের দাবি।

জাহিদুলের স্ত্রী হাওয়া বলেন, “আমার স্বামী সংসারের উন্নতির জন্য জমি বিক্রি করে ও ধার করে বিদেশে গিয়েছিল। দালালের কথায় বিশ্বাস করে আজ আমরা সব হারিয়েছি। আমি শহিদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন আর কোনো পরিবার এমন সর্বনাশের শিকার না হয়।”

পরিবার ও স্থানীয়দের দাবি, জাহিদুলের সমস্যার বিষয়টি জানিয়ে একাধিকবার অভিযুক্ত শহিদুল ইসলামের সঙ্গে বৈঠক করা হলেও কোনো সমাধান হয়নি। বর্তমানে তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। এলাকাবাসী দ্রুত মামলা গ্রহণ ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

February 28, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় প্রতারণার শিকার জাহিদুলের মরদেহ ফিরল ১০ দিন পর বাগাতিপাড়ায়

আপডেট সময় : ১০:৫০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬