ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহীতে সাব্বির হ/ত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সাব্বির হ/ত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

টিটিসির সামনে আগুন জ্বালিয়ে অবরোধ; পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে দিনদুপুরে ছুরিকাঘাতে নিহত সাব্বিরের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সপুরা এলাকার টিটিসির সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধরা। এ সময় তারা “ফাঁসি চাই, ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই” ও “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”সহ বিভিন্ন স্লোগান দেন এবং মূল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শাহমখদুম থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা এসে সড়কে জ্বালানো আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী সড়ক ছেড়ে দেন।

এলাকাবাসীর দাবি, নিহত সাব্বির অত্যন্ত শান্ত-শিষ্ট স্বভাবের ছিলেন। সামান্য বিষয়কে কেন্দ্র করে একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তারা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ-এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল বলেন, “সাব্বির একজন মেধাবী বক্সিং খেলোয়াড় ছিলেন। খেলাধুলায় তার উজ্জ্বল সম্ভাবনা ছিল। আমরা একজন প্রতিভাবান খেলোয়াড়কে হারালাম।” তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত আসামিকে গ্রেপ্তার করা না হলে ক্রীড়াবিদরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

অন্যদিকে শাহমখদুম থানার ওসি জানান, পুলিশ আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুর দেড়টার দিকে শাহমখদুম থানা এলাকায় বাড়ির সামনে ছুরিকাঘাতে সাব্বির নিহত হন। তিনি নগরীর পবা উপজেলার রাইসমিলপাড়া এলাকার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

February 25, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সাব্বির হ/ত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৪৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬