ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও চাঁদাবাজির অভিযোগে বাগাতিপাড়ায় যুবক আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৯২৮ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও চাঁদাবাজির অভিযোগে বাগাতিপাড়ায় যুবক আটক

চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া, পরে ১০ লাখ টাকা চাঁদা দাবি-ভিডিও ছড়িয়ে এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ১ নং পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রাম থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. শুভ হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা মামলার নম্বর ০৬, তারিখ ১৬-০২-২০২৬। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বড় পাঁকা গ্রামের মোছা. শামীম নাসরিন (৩১) থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, শুভ পাঁকা কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় এক বছর আগে ১০ লাখ টাকায় চুক্তি করেন এবং প্রথম দফায় পাঁচ লাখ টাকা নেন। পরে চাকরি না দিয়ে সময়ক্ষেপণ করেন।

অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত চাইলে শুভ উল্টো ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে বাদীর বাড়িতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও আমাকে কিছু করতে পারবে না।” একই সঙ্গে নিজেকে প্রভাবশালী দাবি করে টাকা না দিলে ‘ভেকু দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দেন। বাদীর দাবি, ওই ঘটনার ভিডিও তার কাছে সংরক্ষিত রয়েছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় অনুসন্ধানে জানা যায়, নির্বাচনের আগে সালিশে শুভকে নেওয়া পাঁচ লাখ টাকা ফেরত দিতে বলা হয়েছিল। তবে নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে টাকা না দিয়ে বরং চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগের গুরুত্ব বিবেচনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। হুমকির ভিডিওসহ অন্যান্য প্রমাণ যাচাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

রাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যক্তির নাম ব্যবহার করে দম্ভোক্তি ও চাঁদাবাজির অভিযোগে এ আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা হবে।

February 25, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও চাঁদাবাজির অভিযোগে বাগাতিপাড়ায় যুবক আটক

আপডেট সময় : ০৯:২২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬