ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ বজ্রপাতের ঝুঁকি কমাতে রুয়েটে তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে প্রাণ গেল একই গ্রামের ৫ কিশোরীর, শোকে স্তব্ধ চর চাকলা সৌদি আরবে কারখানায় আগুনে নিহত শ্যামলের দাফন, তিন মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার নাটোরে ১৪০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নলডাঙ্গার রবিউলের দাফন, শেষবারের মতো কান্নায় ভেঙে পড়লেন স্বজনরা

সিংড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি উদ্ধার

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭০ বার পড়া হয়েছে

Collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি উদ্ধার

নীল প্লাস্টিকের বাক্সে মিলল গুলি ও পিস্তল পরিষ্কারের সরঞ্জাম; তদন্তে পুলিশ

নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার কাঁটাপুকুরিয়া মহল্লায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি ও সরঞ্জাম উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁটাপুকুরিয়া মহল্লার বাসিন্দা জাহাঙ্গীর আলমের দুই ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭) বাড়ির পাশের নাগর নদীতে মাছ ধরতে যায়। এ সময় তারা নদীর মধ্যে একটি নীল রঙের প্লাস্টিকের বাক্স দেখতে পায় এবং সেটি বাড়িতে নিয়ে আসে।

পরে রাতে তাদের বাবা বাক্সটি খুলে ভেতরে ৫০ রাউন্ড গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করতে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে সিংড়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে “CBC 32 AUTO” লেখা রয়েছে। গুলিগুলো কীভাবে নদীতে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট সময় : ১১:২৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬