রাজশাহীতে চোরাই বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে চোরাই বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা
বিএসটিআইয়ের অভিযানে সাহেববাজারের এক প্রতিষ্ঠানকে দণ্ড
রাজশাহীতে বৈধ আমদানি ব্যতীত চোরাই পথে আনা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়।
বিএসটিআই সূত্র জানায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ ও ছাড়পত্র ছাড়াই এবং বৈধ আমদানি ব্যতীত চোরাই পথে আনা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রি করছিল। এ অভিযোগের প্রমাণ পাওয়ায় সাহেববাজার আরডিএ মার্কেট এলাকার ‘মুন এন্টারপ্রাইজ’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সামিয়া রহমান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
বিএসটিআই জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























