ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: আনসার সদস্য নিহত, আহত অন্তত ১০

মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম:
  • আপডেট সময় : ০২:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: আনসার সদস্য নিহত, আহত অন্তত ১০

চট্টগ্রামে বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনা; আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক ও আনসার মহাপরিচালক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ এর দায়িত্ব পালন শেষে ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাহিনী ও নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে ২৩ জন আনসার সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে গেলে ঘটনাস্থলেই আনসার সদস্য মো. আব্দুল জব্বার নিহত হন।

জানা যায়, নিহত আব্দুল জব্বারের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। তিনি পতেঙ্গাস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এ কর্মরত ছিলেন এবং অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করছিলেন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে এবং সাতজনকে এইচডিইউতে ভর্তি করা হয়েছে। অন্য আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত আনসার সদস্যদের খোঁজখবর নেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি আহতদের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি নিহত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সারাদেশে নির্বাচনী দায়িত্বে আনসার ও ভিডিপির ৫ লাখ ৭৬ হাজারের বেশি সদস্য নিয়োজিত ছিলেন। বিপুলসংখ্যক সদস্যকে নিরাপদে দায়িত্বস্থলে প্রেরণ ও প্রত্যাবর্তন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ ছিল। দেশের অন্য কোথাও বড় ধরনের দুর্ঘটনার খবর না মিললেও চট্টগ্রামের এ দুর্ঘটনা বাহিনীতে শোকের ছায়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: আনসার সদস্য নিহত, আহত অন্তত ১০

আপডেট সময় : ০২:৩৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬