ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুরান ঢাকার ওয়ারীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৮

ঢাকা অফিস:
  • আপডেট সময় : ০৬:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৩৬৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরান ঢাকার ওয়ারীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৮

পান্তা ক্লাব রেস্টুরেন্টে বিকট শব্দে বিস্ফোরণ, ঢামেকে চিকিৎসাধীন আহতরা

রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকার পান্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতরা হলেন— শাহ আলম (৪৫), মো. ইউনুস (৩০), মো. সৌরভ (২৫), মোহাম্মদ মেহেদী (২৫), মোহাম্মদ মোস্তফা (২৭), মো. আবীর (২২), মো. কামরুল ইসলাম (২০) ও মো. জসিম (২৮)।

আহতদের সঙ্গে হাসপাতালে আসা ইউসুফ শেখ জানান, ওয়ারীর পান্তা ক্লাব রেস্টুরেন্টে হঠাৎ বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে রেস্টুরেন্টে থাকা কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরও জানান, আহত আটজনের মধ্যে সাতজন ওই রেস্টুরেন্টের কর্মচারী এবং শাহ আলম সেখানে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহত শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক। অন্য আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আটজন আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুরান ঢাকার ওয়ারীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৮

আপডেট সময় : ০৬:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬