ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

পঞ্চগড়ে ডিসি পরিচয়ে ফোন করে প্রার্থীদের কাছে টাকা দাবি

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৪৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ডিসি পরিচয়ে ফোন করে প্রার্থীদের কাছে টাকা দাবি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতারণার অভিযোগ, জেলা প্রশাসনের সতর্কতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে জেলা প্রশাসক (ডিসি) পরিচয়ে মুঠোফোনে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়। সতর্কবার্তায় জানানো হয়, ০১৭৫৬৫৭২০৬৩ নম্বর থেকে জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড় পরিচয়ে ফোন করে বিভিন্ন প্রার্থীর কাছে টাকা-পয়সা দাবি করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, পঞ্চগড় জেলা প্রশাসন বা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে এ ধরনের কোনো ফোনকল করা হয়নি। এ কারণে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের এ ধরনের ফোনকলের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, উক্ত নম্বরধারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার ও পঞ্চগড় সদর থানার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি সম্পর্কে তারা এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন।

এদিকে নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে এ ধরনের প্রতারণার ঘটনায় প্রার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

January 28, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ডিসি পরিচয়ে ফোন করে প্রার্থীদের কাছে টাকা দাবি

আপডেট সময় : ০৪:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬