ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

জিয়াউর রহমান কখনো নিজের ও পরিবারের কথা ভাবেননি, দেশের জনগণকে নিয়ে ভাবতেন : মিনু

এম এম মামুন :
  • আপডেট সময় : ০৪:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২৩৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়াউর রহমান কখনো নিজের ও পরিবারের কথা ভাবেননি, দেশের জনগণকে নিয়ে ভাবতেন : মিনু

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে রাজশাহীতে বিএনপির দিনব্যাপী কর্মসূচি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো নিজের কিংবা পরিবারের কথা ভাবেননি। তিনি সারাজীবন দেশ ও দেশের জনগণকে নিয়ে ভেবেছেন। এই মহান নেতার ৯০তম জন্মবার্ষিকীতে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। একই সঙ্গে তার দেখানো পথ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী বিএনপি আগামী দিনে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশের উন্নয়নের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন, জয় করেছিলেন এবং ইতিহাস হয়ে গেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে জিয়াউর রহমান কৃষির ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং ১৯ দফার আলোকে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করেন। পাশাপাশি তিনি সার্ক ও ওআইসি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ইরাক-ইরান যুদ্ধ নিরসনে মধ্যস্থতা করেন। এমনকি তার রোপণ করা নিমগাছ আজও সৌদি আরবে মানুষের ছায়া দিচ্ছে।

মিনু বলেন, ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করার পর তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দেন এবং তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য নিরলসভাবে কাজ করে যান। তিনি ছিলেন একজন অকুতোভয় বীর সেনানী।

বক্তব্য শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদীন শিবলি, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, নগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জিয়াউর রহমান কখনো নিজের ও পরিবারের কথা ভাবেননি, দেশের জনগণকে নিয়ে ভাবতেন : মিনু

আপডেট সময় : ০৪:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬