ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি; দুই দিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার লালপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির মৃত্যু, অপমৃত্যু মামলা রুজু লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণের অভিযোগ ঝিনাইগাতীতে ভাতিজার হামলায় চাচি নিহত, হত্যা মামলার প্রস্তুতি ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধ/র্ষ/ণ চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে রাবিতে মানববন্ধন লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন লালপুরে ওয়ার্কশপ ও লেদ মেশিনের শব্দদূষণে অতিষ্ঠ ব্যবসায়ীরা, ইউএনওর কাছে অভিযোগ রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা, তৃণমূলে সংগঠন শক্তিশালী করার আহ্বান  লালপুরে পৃথক ঘটনায় দুই কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আবেদন

বাগাতিপাড়ায় মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৪৩৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

কয়েক দিন ধরে সন্ধান না পেয়ে থানায় জিডি, সর্বস্তরের সহযোগিতা চেয়েছে পরিবার

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সাগর নামে মানসিকভাবে অসুস্থ এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। কয়েক দিন ধরে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত বাগাতিপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ যুবকের মা মোছা. পপি বেগম থানায় দায়ের করা জিডিতে জানান, গত সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মিশ্রীপাড়া এলাকা থেকে তার ছেলে নিখোঁজ হয়। ওই সময় সে নিজ বাড়ি থেকে দয়ারামপুর বাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে বের হয়েছিল।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ যুবক সাগর মানসিকভাবে অসুস্থ। তার বয়স আনুমানিক ১৭ বছর। শারীরিক গঠন খাটো, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রঙের জ্যাকেট ও প্যান্ট এবং পায়ে স্যান্ডেল।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজনের বাড়ি, পরিচিত এলাকা, বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করা হয়েছে। তবে এত চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিখোঁজ যুবক সম্পর্কে কোনো তথ্য জানা গেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

আপডেট সময় : ০৪:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬