ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

সিংড়ায় মাটিবাহী ড্রাম ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ২৮১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় মাটিবাহী ড্রাম ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সাত বছর বয়সী সিফাত

নাটোরের সিংড়ায় মাটি বহনকারী ড্রাম ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সিফাত (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুকুর খনন করে ফসলি জমি থেকে মাটি বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত একই গ্রামের হিরো ইসলামের ছেলে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সিঁকিচরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিফাত বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক্টরের ধাক্কায় পড়ে যায়। এ সময় ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. স. ম. আব্দুন নূর বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় মাটিবাহী ড্রাম ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬