ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

ঝিনাইগাতীতে কলেজ বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রাণনাশের হুমকিতে থানায় জিডি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ২৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে কলেজ বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রাণনাশের হুমকিতে থানায় জিডি

সীমানা প্রাচীর নির্মাণে বাধা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় শিক্ষক-কর্মচারীরা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আলহাজ শফি উদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের চরম উত্তেজনা দেখা দিয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা প্রাণনাশের হুমকিতে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩০৬) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর দুপুরে কলেজের পূর্ব পাশে নির্মাণাধীন সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগে বলা হয়, কলেজের পাশের বাসিন্দা মো. শাহজাহান (৫৩), মো. জয়নাল আবেদীন (৫০), মো. মায়নাল মিয়া (৪৫), মো. বাদশা মিয়া (৩০), মোছা. সিউটি, মোছা. মনসাসহ তাদের পরিবারের সদস্য এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন দীর্ঘদিন ধরে কলেজের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিয়ে আসছিল।

এর আগে গত ২১ অক্টোবর বাউন্ডারি নির্মাণকাজ চলাকালে বাধা দিলে কলেজ কর্তৃপক্ষ কাজ বন্ধ রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইগাতী জমির দলিল যাচাই-বাছাই ও তদন্ত শেষে কলেজ কর্তৃপক্ষের পক্ষে সিদ্ধান্ত দেন এবং পুনরায় নির্মাণকাজ চালুর নির্দেশ প্রদান করেন।

তবে অভিযোগ অনুযায়ী, নির্দেশনার পরও গত ২৫ নভেম্বর বিবাদীরা দেশীয় ধারালো অস্ত্র (দা), লোহার শাবল, রড ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলমসহ শিক্ষক-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এতে কলেজের প্রায় ৭০ জন শিক্ষক-কর্মচারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলম বলেন, “আইনগতভাবে আমাদের পক্ষে রায় হওয়ার পরও আমাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি গতকাল রাতে বাউন্ডারির রড কেটে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থেই থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছি।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কলেজ কর্তৃপক্ষ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে কলেজ বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা, প্রাণনাশের হুমকিতে থানায় জিডি

আপডেট সময় : ০৩:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬