ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পানিসম্পদ প্রতিমন্ত্রী দুর্গাপূজা ও উপনির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ লালপুরে তিন বিঘা ধানে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির দাবি ২ লাখ টাকা লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন আটক, চার মোবাইল জব্দ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার পথ অনুসরণের কথা বললেন প্রতিমন্ত্রী ফরহাদ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে বাধা, এলজিইডি কর্মকর্তাকে হুমকির অভিযোগ; জেলহাজতে ঠিকাদার দেবীগঞ্জে সাইকেল গ্যারেজ নির্মাণে বরাদ্দের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

লালপুরে ট্রেনে কা’টা পড়ে অজ্ঞাত যুবতীর মৃ’ত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫৮০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ট্রেনে কা’টা পড়ে অজ্ঞাত যুবতীর মৃ’ত্যু

পাটিকাবাড়ি এলাকায় পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় নিহত, পরিচয় শনাক্তে ব্যর্থ পুলিশ

নাটোরের লালপুর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার কিছু সময় পর রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত যুবতীর পরনে ছিল হলুদ রঙের কামিজ, খয়েরি রঙের সালোয়ার এবং গায়ে গোলাপি রঙের একটি কম্বল। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিচয় শনাক্তের জন্য পিবিআই পাবনার সদস্যরা নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করলেও কোনো পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পরিচয় শনাক্ত করা না গেলে শনিবার মরদেহটি পাবনার আঞ্জুমান মফিদুলে দাফনের জন্য হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ট্রেনে কা’টা পড়ে অজ্ঞাত যুবতীর মৃ’ত্যু

আপডেট সময় : ০৩:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬