সংবাদ শিরোনাম ::
লালপুরে নিখোঁজের কয়েকদিন পর খাল থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার!
লালপুর (নাটোর) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:৩২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৪৮৩ বার পড়া হয়েছে

লালপুরে নিখোঁজের কয়েকদিন পর খাল থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার!
নাটোরের লালপুর উপজেলায় কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর নিরব (১৩) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের গোবিন্দপুর ফার্ম এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিরব একই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, নিরব কয়েকদিন ধরে নিখোঁজ ছিল।
লালপুর থানা সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারকালে খালের পানি থেকে নিরবের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থলের পাশে অজ্ঞাত কোনো ব্যক্তির ব্যবহৃত একজোড়া জুতাও পাওয়া গেছে।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।




















