নলডাঙ্গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৩৬৭ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহে শতশত মানুষের অংশগ্রহণ, উপজেলার বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচি
নাটোরের নলডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতশত মানুষ অংশগ্রহণ করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক এমপি অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর শোকাহত পরিবার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এস. এম. জাহিদুল ইসলাম জাহিদের সৌজন্যে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নলডাঙ্গা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক মো. জিয়াউল হক জিয়া, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুর রব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গিয়াসউদ্দিন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জাফর মাস্টার, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মো. মোহসিন, পৌর শ্রমিকদলের সভাপতি মো. জিল্লুর ভান্ডারী, বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম, চন্নুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
জানাজা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া একই দিনে নলডাঙ্গা উপজেলার মাধনগর ও বাঁশিলা ইউনিয়নেও বিএনপির উদ্যোগে পৃথকভাবে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




















