ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

পঞ্চগড়ে পুলিশের টালবাহানার অভিযোগ, ক্ষুব্ধ জনতার হাতে আটক ওয়ারেন্টভুক্ত আসামি

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৩:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৬০১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে পুলিশের টালবাহানার অভিযোগ, ক্ষুব্ধ জনতার হাতে আটক ওয়ারেন্টভুক্ত আসামি

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর বিকেলে পুলিশ এসে উদ্ধার করে থানায় নেয়, এলাকায় চরম উত্তেজনা

পঞ্চগড়ে জমি সংক্রান্ত মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার না করায় পুলিশের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তুলেছেন বাদী পক্ষ ও স্থানীয়রা। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা নিজেরাই আসামিকে আটক করে রাখে। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনাটি ঘটে শনিবার (২৭ ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঠুটাপুখুরি এলাকায়।

মামলা ও বাদী পক্ষের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর অমরখানা ইউনিয়নের বোয়ালমারি এলাকায় ৪৭ একর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিবাদী পক্ষের লোকজন বাদী পক্ষের কয়েকজনকে বেদম মারধর করে গুরুতর আহত করে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ঠুটাপুখুরি গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান বাদী হয়ে ১৭ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৫৮, তারিখ: ১৪/১২/২৫)।

অভিযোগ রয়েছে, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। শনিবার সকাল ১০টার দিকে মামলার এক অভিযুক্ত আমিনার রহমানকে বাদী পক্ষের লোকজন আটক করে থানায় খবর দেয়। তবে অভিযোগ অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে না গিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।

বাদী পক্ষের অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক বেলাল হোসেন ঘুষের বিনিময়ে আসামি গ্রেপ্তার এড়িয়ে যাচ্ছিলেন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

সরেজমিনে গেলে বাদী পক্ষ জানান, আসামিকে আটকের পর উপপরিদর্শক বেলাল হোসেন উল্টো তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ধমক দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল সাড়ে ৪টার দিকে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমি ইমতিয়াজ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক আমিনার রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সদর থানার ওসি শরিফুল ইসলাম জানান, আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমি ইমতিয়াজ স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “মামলার পলাতক সব আসামিকে আইনের আওতায় আনা হবে। কেউ আদালত থেকে জামিন নিলে সেটি আদালতের বিষয়, তবে পুলিশ কোনো আসামিকে ছাড় দেবে না।”

এ সময় স্থানীয় জনগণ ও বাদী পক্ষের লোকজন ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

December 27, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে পুলিশের টালবাহানার অভিযোগ, ক্ষুব্ধ জনতার হাতে আটক ওয়ারেন্টভুক্ত আসামি

আপডেট সময় : ০৩:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫