ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে বাগাতিপাড়ায় মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৩৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে বাগাতিপাড়ায় মানববন্ধন

নিম্নমানের কাজ বন্ধ ও তদন্ত দাবি, না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি এলাকাবাসীর

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা কুমারপাড়া এলাকায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কুমারপাড়া এলাকায় আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজকর্মী আবদুল জলিল, এলাকাবাসীর প্রতিনিধি রফিকুল ইসলাম, যুব প্রতিনিধি কামরুল হাসান, নারী প্রতিনিধি শাহানা বেগম, ব্যবসায়ী প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রবীণ এলাকাবাসী আব্দুর রহমান ও শ্রমিক প্রতিনিধি নুর আলমসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, সাইলকোনা কুমারপাড়া এলাকায় নির্মাণাধীন রাস্তায় নির্ধারিত পরিমাণ ইটের খোয়া ও বালির পরিবর্তে অতিরিক্ত মাটি ব্যবহার করা হয়েছে। এতে রাস্তার স্থায়িত্ব ও টেকসই মান নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

তারা বলেন, দ্রুত এ অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অনুপ কুমার ঘোষ বলেন, “নিম্নমানের কাজের অভিযোগ পাওয়ার পর আমরা রাস্তাটি পরিদর্শন করেছি। ঠিকাদার কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছেন যে, আগামীতে সঠিকভাবে কাজ সম্পন্ন করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে বাগাতিপাড়ায় মানববন্ধন

আপডেট সময় : ০২:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫