ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ-নাটোরে হুইপ দুলু বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন

সাপাহার সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৩৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহার সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডলসহ যুবক আটক

বিজিবির অভিযানে আদাতলা বিওপি এলাকায় ১৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ১

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আতাউর রহমান (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আদাতলা বিওপির অধীনস্থ সরলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আতাউর রহমান সরলী গ্রামের মো. নওশাদ আলীর ছেলে।

১৬ বিজিবি (নওগাঁ) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সরলী গ্রামের নাইমুলের আম বাগানের ভেতর থেকে আতাউর রহমানকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, আটক আসামির বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহার সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আপডেট সময় : ০২:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫