ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০২:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৪৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে নগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে নগরীর জিরোপয়েন্ট এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরোপয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

একই দিন জুম্মার নামাজ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসেও পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাকসু প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত সন্ত্রাসীদের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

বক্তারা আরও দাবি করেন, হত্যাকারীরা বর্তমানে ভারতে অবস্থান করছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে জুলাই আন্দোলনের যোদ্ধারা একের পর এক হত্যার শিকার হচ্ছেন বলেও অভিযোগ তোলেন তারা।

এ সময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। পাশাপাশি জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বাংলাদেশে কোনো ধরনের বিদেশি আধিপত্যবাদ বা দালালদের আর স্থান দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

সমাবেশ চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কর্মসূচির শেষ পর্যায়ে নিহত শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

আপডেট সময় : ০২:১৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫