ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

রাণীশংকৈলে জনপ্রতিনিধিদের জায়গা পছন্দ-অপছন্দের দ্বন্দ্বে ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত প্রায় ৫০ হাজার মানুষ

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩৫৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে জনপ্রতিনিধিদের জায়গা পছন্দ-অপছন্দের দ্বন্দ্বে ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত প্রায় ৫০ হাজার মানুষ

২৫ বছর ধরে মামলা জটিলতায় ঝুলে আছে নন্দুয়ার ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ নম্বর নন্দুয়ার ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন না থাকায় দীর্ঘ ২৫ বছর ধরে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন প্রায় ৪০ থেকে ৫০ হাজার নাগরিক। জনপ্রতিনিধিদের জায়গা পছন্দ-অপছন্দকে কেন্দ্র করে সৃষ্ট আইনি জটিলতার কারণে আজও আলোর মুখ দেখেনি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন।

জানা গেছে, ২০০০ সালের ৩০ মে স্থানীয় বাসিন্দা মো. এলাহী বক্স বনগাঁও মৌজার ৫০৯৫, ৫০৯৪, ৫৪৪৬ ও ৫০৮৭ নম্বর দাগে মোট জমি ৩৯৮৭ নম্বর দানপত্র দলিলের মাধ্যমে ৮ নম্বর নন্দুয়ার ইউনিয়ন পরিষদের নামে দান করেন। পরবর্তীতে সেখানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু হলেও মেঝে ও পিলার নির্মাণের পর হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায়।

এ সময় ভবনের স্থান পরিবর্তনের দাবিতে সাবেক ইউপি সদস্য মো. তবিবর রহমান (বর্তমানে মৃত) ও তার সহযোগীরা রাণীশংকৈল সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা খারিজ হলে তারা যুগ্ম জেলা জজ আদালতে আপিল করেন, যেখানে আপিল মঞ্জুর হয়। পরে সরকারের পক্ষ থেকে হাইকোর্টে রিভিশন দায়ের করা হয়। ফলে দীর্ঘ ২৫ বছর ধরে মামলাটি চলমান থাকায় ভবন নির্মাণ অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে।

বর্তমানে নন্দুয়ার ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে উপজেলার বলিদ্বাড়া বাজারের দুটি জরাজীর্ণ অস্থায়ী কক্ষ থেকে। এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভবন না থাকায় গ্রাম আদালত, কৃষি ব্লক সুপারভাইজার, প্রাণিসম্পদ চিকিৎসকসহ সরকারি-বেসরকারি অন্তত সাতটি দপ্তরের প্রায় ২৫-৩০ জন কর্মকর্তা নিয়মিত সেবা দিতে পারছেন না।

গ্রাম আদালতের বিচার বা সালিশ বসলে সেখানে ২০-৩০ জন সেবাপ্রার্থী বসার জায়গা না পাওয়ায় অনেকেই সেবা না নিয়েই ফিরে যাচ্ছেন। এতে ইউনিয়নবাসীর মাঝে চরম ভোগান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মিলন, মুনছুর আলী, আব্বাস আলী ও বেল্লাহ হোসেনসহ অনেকে বলেন, জনপ্রতিনিধিদের ব্যক্তিগত দ্বন্দ্ব ও জায়গা নিয়ে বিরোধের কারণে পুরো ইউনিয়নের মানুষ আজ ২৫ বছর ধরে সরকারি সেবা থেকে বঞ্চিত। তারা দ্রুত মামলা নিষ্পত্তি করে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ শেষ করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সরদার মোস্তফা শাহিন বলেন, “রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিদ্যমান জটিলতা দ্রুত নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে অবগত হলাম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে মামলার বর্তমান অবস্থা জানব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কীভাবে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেব।”

December 16, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে জনপ্রতিনিধিদের জায়গা পছন্দ-অপছন্দের দ্বন্দ্বে ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত প্রায় ৫০ হাজার মানুষ

আপডেট সময় : ০৩:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫