ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

বেগম জিয়ার দেশপ্রেম দেশের মানুষ গভীরভাবে অনুভব করছে- মিলন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৫:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগম জিয়ার দেশপ্রেম দেশের মানুষ গভীরভাবে অনুভব করছে- মিলন

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মোহনপুরে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মানসকন্যা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশ-বিদেশে দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন সর্বস্তরের মানুষ। তাঁর অসুস্থতার এই সময়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে বেগম জিয়ার প্রয়োজনীয়তা ও দেশপ্রেম দেশের মানুষ গভীরভাবে অনুভব করছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি বাজারে মৈগাছী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কান্নাজড়িত কণ্ঠে মিলন বলেন, “আজ সারা দেশের মানুষ এক হয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকেও তাঁর সুস্থতা কামনায় মানুষ প্রার্থনা করছে। তিনি প্রতিটি মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন, কারণ তিনি নিজের জীবন উৎসর্গ করে দেশকে ভালোবেসেছেন।”

তিনি বলেন, “দেশকে ভালোবাসার কারণেই তিনি নিজের এক সন্তানকে হারিয়েছেন। আরেক সন্তান আজও দেশের বাইরে অবস্থান করছেন। তবুও তিনি কখনো দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। এই দেশই তাঁর একমাত্র ঠিকানা।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে মিলন বলেন, “১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে নির্মমভাবে শহীদ করা হলেও বেগম খালেদা জিয়া কখনো পিছু হটেননি। তিনি চার দেয়ালের গণ্ডি ভেঙে রাজনীতির হাল ধরেছেন।”

২০০৭ সালের ওয়ান-ইলেভেন প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেই সময় বেগম জিয়া ও তাঁর দুই সন্তানকে আটক করা হয়। তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর ওপর নির্মম নির্যাতন চালানো হয়। দেশ ছাড়ার হুমকি দেওয়া হলেও তিনি বলেন—পুরো দেশবাসীই তাঁর সন্তান। তাদের ফেলে তিনি কোথাও যাবেন না।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী সরকার যখন তাঁকে নিজ বাসভবন থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল, তখনও তিনি বলেছিলেন—এই দেশেই তিনি থাকবেন। বিদেশে তাঁর কোনো বাড়ি নেই।”

সমসাময়িক প্রসঙ্গে মিলন বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির আশু আরোগ্য কামনা করা হয়।

মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরের আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব আর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, মৈগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেগম জিয়ার দেশপ্রেম দেশের মানুষ গভীরভাবে অনুভব করছে- মিলন

আপডেট সময় : ০৫:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫