ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি ঢাবির সাবেক শিক্ষার্থী জুয়েল রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১ ভোলাহাটে ছেলের ছু/রিকাঘা/তে সৎ মা নিহত রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯ বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ

শান্তিরক্ষায় গিয়ে প্রাণ দিলেন নাটোরের লালপুরের সন্তান

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৬৮৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিরক্ষায় গিয়ে প্রাণ দিলেন নাটোরের লালপুরের সন্তান

শান্তি মিশনে ৮ দিনের মাথায় সন্ত্রাসী হামলায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদ রানার, লালপুরে গ্রামে শোকের ছায়া

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের সন্তান মাসুদ রানা। এ মর্মান্তিক খবরে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ত্রাসীরা জাতিসংঘের একটি ঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হন। সর্বশেষ তথ্যানুযায়ী, এর মধ্যে ৬ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান আছে।

নিহত মাসুদ রানা বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত সাহার মালিথার ছেলে। জানা গেছে, তিনি মাত্র ৮ দিন আগে শান্তিরক্ষা মিশনে সুদানে যোগ দিয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসী শোকে স্তব্ধ।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আইএসপিআর আরও জানায়, পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শান্তিরক্ষায় গিয়ে প্রাণ দিলেন নাটোরের লালপুরের সন্তান

আপডেট সময় : ০৯:০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫