ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

পঞ্চগড়-১ আসনে সরব বিএনপি ও জামায়াত

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৭৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়-১ আসনে সরব বিএনপি ও জামায়াত

নওশাদ জমিরের নির্বাচনী কৌশলের কেন্দ্রবিন্দু বিএনপির ৩১ দফা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়-১ আসনে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রাম-গঞ্জ থেকে শহরের অলিগলিতে। শীতের আমেজে চায়ের দোকান থেকে শুরু করে পথঘাট—সবখানেই চলছে প্রার্থী ও রাজনীতির হিসাব-নিকাশ, আলোচনা আর বিশ্লেষণ।

নির্বাচনী আলোচনায় ঘুরেফিরে উঠে আসছে সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকারের নাম। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে জন্ম নেওয়া এই বরেণ্য রাজনীতিবিদের উন্নয়ন কর্মকাণ্ড, নীতি ও আদর্শ আজও আলোচনার কেন্দ্রবিন্দু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দীন সরকার। তাঁর নাম রাজনীতির ইতিহাসে জড়িয়ে আছে সাবেক আইনমন্ত্রী মরহুম মির্জা গোলাম হাফিজের সঙ্গেও। এই রাজনৈতিক উত্তরাধিকারকে ঘিরেই পঞ্চগড়-১ আসনে বিএনপির শক্ত ভিত গড়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচনী তফসিল ঘোষণার আগেই মাঠে সক্রিয় হয়ে ওঠে বিএনপি ও জামায়াতে ইসলামী। প্রায় এক বছর ধরেই দুই দলই গণসংযোগ চালিয়ে আসছে। জামায়াতে ইসলামী পঞ্চগড়-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে জেলা আমির ইকবাল হোসাইনকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছে।

অন্যদিকে, বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির দল ঘোষিত ৩১ দফাকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। গ্রাম, শহর ও মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরে ভোটারদের মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা করছেন নওশাদ জমির।

রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে, পিতা ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের আদর্শে অনুপ্রাণিত নওশাদ জমির দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে সাংগঠনিকভাবে শক্ত অবস্থান তৈরি করতে সচেষ্ট।

পঞ্চগড়-১ আসনে বিএনপি ও জামায়াত ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ জাসদের প্রার্থী নাজমুল হক প্রধান এবং জাগপার মুখপাত্র রাসেদ প্রধান। তবে প্রধান দুই দল বিএনপি ও জামায়াতের সক্রিয় উপস্থিতিতে আসনটিতে ভোটের লড়াই দিন দিন আরও জমে উঠছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়-১ আসনে সরব বিএনপি ও জামায়াত

আপডেট সময় : ০৪:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫