পঞ্চগড়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৪:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩৬০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
উপশিরোনাম: জেলায় সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণের কর্মসূচি
পঞ্চগড়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় প্রায় এক হাজারের বেশি শীতার্ত মানুষের কাছে পর্যায়ক্রমে কম্বল বিতরণের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে ২৪০ জন শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মাওলানা মফিজ উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য এটিএম কামরুজ্জামান শাহানশাহ, মোশাররফ হোসেন, হায়াতুন আলম ও জয়নাল আবেদীন।
আয়োজকরা জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জেলার অন্যান্য উপজেলাতেও এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।























