ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ

রাণীশংকৈলে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পোস্টার অপসারণে জামায়াত প্রার্থী

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পোস্টার অপসারণে জামায়াত প্রার্থী

আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেই মাঠে নেমে প্রচার সামগ্রী সরালেন মিজানুর রহমান মাস্টার

ঠাকুরগাঁও-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি মেনে পোস্টার অপসারণ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মাস্টার। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে সম্ভাব্য প্রার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার অপসারণের নির্দেশনা দেয়। সেই নির্দেশনা মান্য করেই শুক্রবার তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজেই পোস্টার সরানোর কাজ শুরু করেন।

ডিগ্রি কলেজ এলাকার একটি বৈদ্যুতিক খুঁটি থেকে পোস্টার অপসারণ করতে গিয়ে তার সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মতিউর রহমান, জেলা যুববিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল, বায়তুল মাল সম্পাদক রমিজ উদ্দীন ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম।

এ প্রসঙ্গে মিজানুর রহমান মাস্টার বলেন, “নির্বাচন কমিশন ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই নির্দেশনা অনুযায়ী সব প্রচার সামগ্রী সরিয়ে ফেলছি।”

উল্লেখ্য, নির্বাচন কমিশন জানিয়েছে, আগাম প্রচার সামগ্রী অপসারণে ব্যর্থ হলে আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে সব আগাম প্রচারণা সরানোর নির্দেশ দিয়েছেন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে পোস্টার অপসারণে জামায়াত প্রার্থী

আপডেট সময় : ০৫:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫