ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

পঞ্চগড়ে চা–সিন্ডিকেট ভেঙে চুরমার: নবাগত ডিসির কড়া বার্তা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ০৩:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৩৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে চা–সিন্ডিকেট ভেঙে চুরমার: নবাগত ডিসির কড়া বার্তা

চা আইনে মোবাইল কোর্ট, পাঁচ কারখানায় জরিমানা; দাম বাড়ায় স্বস্তিতে চা চাষীরা—দুই জেলা প্রশাসকের উদ্যোগে প্রাণ ফিরছে চা শিল্পে।

পঞ্চগড়ে দীর্ঘদিন ধরে কাঁচা চা–পাতার বাজার নিয়ন্ত্রণ করে আসা শক্তিশালী সিন্ডিকেটকে ভেঙে চুরমার করে দিয়েছেন জেলা প্রশাসন। পূর্ববর্তী জেলা প্রশাসক মো. সাবেত আলীর উদ্যোগে যে কাঠামো ভাঙতে শুরু হয়েছিল, নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান সেই পথেই আরও দৃঢ়ভাবে এগোচ্ছেন।

চা–বাগান মালিক ও চাষীদের অভিযোগ ছিল—সিন্ডিকেটের চাপে কাঁচা পাতার দাম একসময় কেজিতে নেমে আসে ১২–১৩ টাকায়। এ কারণে হতাশ হয়ে প্রায় এক হাজার হেক্টর জমির বাগান চাষীরা উপড়ে ফেলতে বাধ্য হন। সড়ক অবরোধ, মানববন্ধন, আন্দোলন—সবই হয়েছে, কিন্তু সমাধান আসেনি। রাজনৈতিক নেতৃবৃন্দও ছিলেন নীরব।

এ বছর হঠাৎ দাম বেড়ে প্রথমে কেজি ২৬–২৮ টাকা এবং বর্তমানে ৪০ টাকায় পৌঁছায়। এতে নতুন করে আশার আলো দেখতে পান চাষীরা।

৭ ডিসেম্বর পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দীন চাষী, কারখানা মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। তিনি চা উৎপাদন ও বিপণনে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এরপর ১১ ডিসেম্বর নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান তার ফেসবুক পোস্টে কড়া সতর্কবার্তা দেন—
“পঞ্চগড়ের সবুজ চায়ের পাতার মান নিয়ে কোন ক্রমেই ছাড় দেওয়া হবে না। মানহীন সবুজ পাতা পাওয়া গেলে কারখানা বন্ধ করে দেওয়া হবে।”

তার নির্দেশনায় পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় চা আইন, ২০১৬ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মানহীন পাতা ক্রয় ও আইনভঙ্গের দায়ে ৩৪ ধারা অনুযায়ী পাঁচটি কারখানায় মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা পাওয়া কারখানাগুলো হলো— মলি টি ফ্যাক্টরি – ২০,০০০ টাকা, মরগেন টি ফ্যাক্টরি – ২০,০০০ টাকা, ইউরো-এশিয়া টি ফ্যাক্টরি – ২০,০০০ টাকা, সুরমা পূর্ণিমা টি ফ্যাক্টরি (তেঁতুলিয়া) – ৫০,000 টাকা, রয়েল ট্রি ফ্যাক্টরি – ১০,০০০ টাকা

ডিসি আরও সতর্ক করেন চাষীদের উদ্দেশে—“নিজেদের সর্বনাশ ডেকে আনবেন না। জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলুন।”

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারদলীয় কিছু নেতা ও প্রশাসনের একটি অংশের ছত্রছায়ায় যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, তারা চায়ের প্রকৃত বাজারমূল্যের ৪০–৫০% নিজেদের ভাগ রেখে চাষীদের ন্যূনতম দাম দিত। এমনকি অনেক কারখানা টাকা পরিশোধেও গড়িমসি করত।

বর্তমান জেলা প্রশাসনের কঠোর ভূমিকার ফলে সেই সিন্ডিকেটের প্রভাব ভেঙে পড়ছে। চা চাষী এবং সাধারণ মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলছেন—“চায়ের প্রাণ ফিরেছে। জেলা প্রশাসকের সাহসী উদ্যোগে ন্যায্য দাম পেলেই শিল্পটি টিকে থাকবে।”

December 12, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে চা–সিন্ডিকেট ভেঙে চুরমার: নবাগত ডিসির কড়া বার্তা

আপডেট সময় : ০৩:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫