বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৭৩৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত
পিঠা প্রদর্শনী, দেশাত্মবোধক গান, পথনাটক ও পুরস্কার বিতরণে সাজল পুরো অনুষ্ঠানমালা
তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব-২০২৫। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে পিঠা উৎসব, দেশাত্মবোধক গান, পথনাটক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তারসহ রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পিঠা উৎসবে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে তালিকাভুক্ত নারী উদ্যোক্তারা নানা ব্যতিক্রমী পিঠা প্রদর্শন করেন। অনুষ্ঠানে সাংগঠনিক পরিবেশনায় গান পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আরশাদ আলী। উদ্যোক্তাদের হাতের তৈরি পিঠার বৈচিত্র্য ও সাংস্কৃতিক পরিবেশনা উৎসবকে প্রাণবন্ত করে তোলে।























