ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

“মুক্তিযোদ্ধারাই এদেশের শ্রেষ্ঠ সন্তান”— নাটোরে দুলু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“মুক্তিযোদ্ধারাই এদেশের শ্রেষ্ঠ সন্তান”— নাটোরে দুলু

ইতিহাস বিকৃতি করা ব্যক্তিদের বিচারের দাবি; বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি প্রার্থীর মন্তব্য

নাটোরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা এবং নাটোর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলা ভাষার মানুষ বিশ্বাস করে মুক্তিযোদ্ধারাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। দেশের অস্তিত্ব, মানচিত্র ও ভাষা টিকে থাকা পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

বুধবার সকাল ১১টায় নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে সদর ও নলডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডারদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, “যারা এদেশকে স্বীকার করে না, মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না কিংবা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের বাংলাদেশের রাজনীতি করার বা এখানে থাকার অধিকার নেই। আমরা গর্ব করে বলি—আমি বাংলাদেশি। এই সম্মানের উৎস মুক্তিযোদ্ধারা।”

তিনি আরও বলেন, “যারা ইতিহাস বিকৃতি করে রাজাকারকে মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাকে রাজাকার বানিয়েছে—তাদের বিচার করতে হবে বাংলাদেশের মাটিতে। ইতিহাস বিকৃতির অপচেষ্টা আর হবে না।”

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার, সদস্য সচিব শেখ মো. ফরিদসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“মুক্তিযোদ্ধারাই এদেশের শ্রেষ্ঠ সন্তান”— নাটোরে দুলু

আপডেট সময় : ০৩:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫