ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত বাগাতিপাড়ায় ফ্ল্যাটে চুরি, সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার খোয়া বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ

‘ধানের শীষ দেশের মানুষের নির্ভরযোগ্য প্রতীক’—পবা-মোহনপুরে মিলনের বক্তব্য

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০৪:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ধানের শীষ দেশের মানুষের নির্ভরযোগ্য প্রতীক’—পবা-মোহনপুরে মিলনের বক্তব্য

জামায়াতের বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ, বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়ে দোয়ার আহ্বান

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর হাটে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা–মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি বলেন, “ধানের শীষ দেশের মানুষের একমাত্র নির্ভরযোগ্য প্রতীক।”

তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয় দিবস। পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করে স্বাধীনতার পতাকা ছিনিয়ে আনার এই মাস জাতির জন্য অত্যন্ত স্মরণীয়।

মিলন অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম মুক্তিযোদ্ধাদের পাশে ছিল না। সাধারণ ক্ষমার সুযোগে তারা রাজনীতিতে ফিরে এসে এখন প্রশাসনকে ব্যবহার করে জোরপূর্বক ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তিনি বলেন,
“বিএনপি একতরফা নির্বাচন মানে না। আমরা সকল দলের অংশগ্রহণে নির্বাচনের পক্ষে।”

তিনি আরও দাবি করেন, জামায়াত এখন গ্রাম–পাড়া–মহল্লায় বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এবং নতুন প্রতীক ‘ডালি পাল্লা’ দিয়ে ভোট চাইছে। তাদের অতীত ভূমিকাই জনগণের কাছে প্রমাণ—তাদের প্রতি বিশ্বাস করার সুযোগ নেই।

বিএনপি নেতা মিলন বলেন, “দুর্নীতি কখনো উন্নয়নের পূর্বশর্ত হতে পারে না। দুর্নীতিবাজরা জনগণের আস্থা পায় না।”
তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন।

বেগম জিয়ার প্রসঙ্গে মিলন বলেন, তিনি জীবনে বহু ত্যাগ স্বীকার করেছেন—স্বামী, সন্তান এবং নিজ বাড়ি হারিয়েছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারেক রহমানও দেশবিরোধী ষড়যন্ত্রের কারণে দেশে ফিরতে পারছেন না বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, “ওয়ান মাইনাস ফর্মুলা কোনোভাবেই সফল হবে না। দেশের মানুষ তারেক রহমানকে দেশে ফিরিয়েই ছাড়বে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে মিলন বলেন, আবেগে ভেসে না গিয়ে সংগঠিত থাকতে হবে। বিএনপি নির্বাচিত হলে যুবসমাজের কর্মসংস্থান, কৃষি ও পারিবারিক কার্ডসহ নানামুখী উন্নয়ন করা হবে।

গণসংযোগে বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশ নেন। সমাবেশস্থলে আগত স্থানীয়রা এডভোকেট শফিকুল হক মিলনকে অভ্যর্থনা জানান এবং ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘ধানের শীষ দেশের মানুষের নির্ভরযোগ্য প্রতীক’—পবা-মোহনপুরে মিলনের বক্তব্য

আপডেট সময় : ০৪:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫