মান্দায় পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান
- আপডেট সময় : ০৪:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৪১৩ বার পড়া হয়েছে

মান্দায় পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান
বেগম রোকেয়া দিবসে র্যালি, মানববন্ধন ও আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা
নওগাঁর মান্দায় জীবনের নানা প্রতিকূলতা, সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে পাঁচ অদম্য নারীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মান্দার আয়োজনে এবং ডাসকো ফাউন্ডেশন ও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন— অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী: প্রমীলা রানী পাহান, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী: প্রীতি রানী, সফল জননী: মাহমুদা খানম, নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী: মুক্তা রানী।
অদম্য নারীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, অদম্য নারীদের জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প সমাজে অনুপ্রেরণা ছড়ায় এবং নারীর ক্ষমতায়ন এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।




















