ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন লালপুরে বিষধর সাপের দংশনে এক নারীর মৃত্যু ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বিটিটিএফ ২০২৬ নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড বগুড়ায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ ও তাগাদা রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Sherpur human chain

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে পৌরসভা কর্তৃক আদায় করা রোড নিবন্ধন ফি অর্ধেক করা এবং শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিকরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় জেলা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের আহ্বায়ক জুলহাস উদ্দিন সভাপতিত্ব করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব আশরাফুল আলম, সুলাইমান হোসেন, গোলাম রব্বানী, শাহিনুর রহমান শাহিন ও তারেক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পৌরসভা নির্ধারিত রোড নিবন্ধন ফি পরিবহনসংশ্লিষ্ট মালিক ও চালকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিকদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে এ ফি অর্ধেকে নামিয়ে আনার দাবি জানান তারা।

এ ছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে নিবন্ধনবিহীন যানবাহন শনাক্ত এবং বৈধ যানবাহনের সিরিয়াল চেকিংয়ের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা। এতে যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং নিবন্ধন প্রক্রিয়া আরও কার্যকর হবে বলে দাবি করেন তারা।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও শেরপুর পৌরসভার প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬