ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে যুবলীগের বিক্ষোভ মিছিল, মামলা হচ্ছে পুঠিয়ায় সার সংকটের অভিযোগে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর প্রত্যাহার মান্দায় বিসর্জনের ঘাট দখলের অভিযোগ, দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৫:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

Rajshahi Map

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এম এম মামুনঃ
রাজশাহীতে স্বর্ণা খাতুন (২৬) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর মতিহার থানার পশ্চিম বুধপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বর্ণা খাতুন ওই এলাকার শামিম ভুঁইয়ার মেয়ে। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যার সম্ভাবনা হিসেবে দেখছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নবম শ্রেণিতে পড়ার সময় স্বর্ণার বিয়ে হয়েছিল। পরে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর তিনি পড়াশোনায় মনোযোগ দেন। ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। সেখান থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০২৩ সালে পড়াশোনা শেষ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন স্বর্ণা। কিছুদিন আগে ছুটিতে রাজশাহীতে এসে বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, স্বর্ণা কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। এ কারণে প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার সম্ভাবনা বিবেচনা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত নয়। বিষয়টি নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় স্বর্ণার মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬