ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

শ্রীবরদীতে খড়ের গাদায় মিলল সাড়ে ৬ হাজার পিস ভারতীয় সাবান

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদীতে খড়ের গাদায় মিলল সাড়ে ৬ হাজার পিস ভারতীয় সাবান

বিজিবির অভিযানে ১৮ বস্তা ভর্তি ৮৯৫ কার্টন ডাভ সাবান জব্দ; পাচার চক্র পলাতক

শেরপুরের শ্রীবরদী উপজেলায় চোরাকারবারিদের গোপন ভাণ্ডার থেকে বিপুল পরিমাণ ভারতীয় ডাভ সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী বড়ইকুচি পশ্চিমপাড়া এলাকায় কর্নজোড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বড়ইকুচি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় আব্দুল বারেকের ছেলে মো. রাব্বানীর বসতবাড়ির পাশে খড়ের গাদায় লুকিয়ে রাখা ১৮টি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে দেখা যায়, ৮৯৫ কার্টনে মোট ৬ হাজার ৪৮ পিস ভারতীয় ডাভ সাবান গোপনে মজুত রাখা হয়েছে। উদ্ধারকৃত এসব সাবানের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র বলছে, সাবানের এই বিপুল চালান ভারত থেকে অবৈধভাবে সীমান্তপথে আনিয়ে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত রাব্বানীসহ সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

কর্নজোড়া বিওপির ক্যাম্প ইনচার্জ সুবেদার মো. ফুলু মিয়া জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, “জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় এমন অবৈধ কর্মকাণ্ড দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে খড়ের গাদায় মিলল সাড়ে ৬ হাজার পিস ভারতীয় সাবান

আপডেট সময় : ০৩:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫