নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে সব পক্ষের সদিচ্ছা জরুরি — পঞ্চগড়ে সুজন
- আপডেট সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে সব পক্ষের সদিচ্ছা জরুরি — পঞ্চগড়ে সুজন
সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক উত্তরণ ও নাগরিক অংশগ্রহণ নিয়ে গোলটেবিল বৈঠক
সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রার মূল ভিত্তি উল্লেখ করে বক্তারা বলেন— ভোটাধিকার সুরক্ষা ও নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে নাগরিক সমাজকে আরও সংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
শনিবার (৬ ডিসেম্বর) পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক—সুজন পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।
বক্তারা জানান, তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করে। প্রতিযোগিতামূলক, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা অপরিহার্য।
তারা আরও বলেন—“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ।”
সুজন পঞ্চগড় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টুর সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক তবিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগের সমন্বয়ক রাজেস দে, জাহাঙ্গীর আলম জীবনসহ অবসরপ্রাপ্ত শিক্ষক, কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা।

















