ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২২ লাখ টাকার ভবন ভেঙে ১ লাখে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাজশাহীতে ৪ লাখ কৃষকের জন্য টিএসপি বরাদ্দ ১ হাজার ৪৫ টন রাজশাহীতে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি বন্ধের দাবিতে, জেলা প্রশাসককে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-আড্ডা সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের চর চাকলায় পাঁচ শিশুর মৃত্যুঃ শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক লালপুরে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ যুবক আটক লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক লালপুরে গাঁজার গাছসহ এক ব্যক্তি আটক, মাদক আইনে মামলা সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

তেঁতুলিয়ায় সড়কে নির্মাণ সামগ্রী রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০২:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়ায় সড়কে নির্মাণ সামগ্রী রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

বায়ুদূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করায় মোবাইল কোর্টের অভিযান; হাইড্রোলিক হর্নও জব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়কের ওপর নির্মাণ সামগ্রী সংরক্ষণ করে বায়ুদূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্ট। শুক্রবার খয়খাটপাড়া ও লোহাকাচি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে সড়কের ওপর ইট-বালুসহ নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণ করার অপরাধে দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহার করার দায়ে একটি ট্রাকের চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আকাশ। পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেঁতুলিয়ায় সড়কে নির্মাণ সামগ্রী রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০২:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫