ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তি ও জুলাই আন্দোলনের শহীদদের জন্য দোয়া মাহফিল

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০২:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ২২২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তি ও জুলাই আন্দোলনের শহীদদের জন্য দোয়া মাহফিল

ওয়ারিয়ার্স অব জুলাই–এর আয়োজনে দোয়া ও আলোচনা; রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন সংগঠনের নেতাদের অংশগ্রহণ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পঞ্চগড় চেম্বারস অব কমার্স মিলনায়তনে ‘ওয়ারিয়ার্স অব জুলাই, পঞ্চগড়’ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড়–২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি ক্বারী আব্দুল্লাহ, জেলা বিএনপির সদস্য রুবেল পাটোয়ারী, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুর রহমান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অন্যরা।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, শহীদদের রুহের মাগফিরাত এবং আহত আন্দোলনকারীদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সদস্যসচিব মিঠুন ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তি ও জুলাই আন্দোলনের শহীদদের জন্য দোয়া মাহফিল

আপডেট সময় : ০২:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫