ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত বাগাতিপাড়ায় ফ্ল্যাটে চুরি, সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার খোয়া বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে কর্মবিরতিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টেকনোলজিস্টের দুঃখ প্রকাশ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৫:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে কর্মবিরতিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টেকনোলজিস্টের দুঃখ প্রকাশ

বক্তব্য শেষে রাজনৈতিক স্লোগান—মুহূর্তেই ভিডিও ভাইরাল; সন্ধ্যায় ফেসবুকে ক্ষমা চাইলেন টেকনোলজিস্ট বেলাল।

রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির মধ্যে বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন এক টেকনোলজিস্ট। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চত্বরে কর্মবিরতির সময় এই ঘটনা ঘটে। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

স্লোগানদাতার নাম বেলাল হোসেন। তিনি রামেক হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনোলজিস্ট। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেড উন্নীতকরণের দাবিতে আন্দোলনরত সবাই যখন স্লোগান ও বক্তব্য দিচ্ছিলেন, তখন বেলাল হোসেন বক্তব্যের শেষ অংশে আকস্মিকভাবে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এতে উপস্থিত অনেককে হাসাহাসি করতে দেখা যায়। ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কর্মবিরতির কারণে রক্ত পরীক্ষা, এক্স–রে, সিটি স্ক্যান, এমআরআইসহ গুরুত্বপূর্ণ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকে। এতে হাসপাতালে ভর্তি রোগী ও বহির্বিভাগে আগতদের ভোগান্তি বেড়ে যায়।

ঘটনাটি নিয়ে জানতে বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। তবে সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,
“আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। দীর্ঘ সময় আমাদের বিভিন্নভাবে জোর করে এ ধরনের স্লোগান দিতে বাধ্য করা হয়েছিল। তাই হঠাৎ করে ভুলক্রমে আমার মুখ থেকে স্লোগানটা বের হয়ে গেছে। সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাইদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”

তিনি আরও লেখেন, “ইতিপূর্বে এভাবে বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা ছিল না। ভুলবশত এমনটি হয়েছে। সহকর্মীরা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন—এই আশা করছি।”

রাজশাহী জেলা মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ)-এর সভাপতি মামুন অর রশিদ বলেন, “এ কর্মসূচি বিএনপিপন্থী সংগঠন এমট্যাব এবং জামায়াতপন্থী সংগঠন এমটিএফ-এর যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে। তিনি যে বক্তব্য দিয়েছেন তা আমাদের অনুমোদিত ছিল না। এজন্য তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে কর্মবিরতিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে টেকনোলজিস্টের দুঃখ প্রকাশ

আপডেট সময় : ০৫:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫