ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাবির তিন শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:১৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবির তিন শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

৫৪৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত—শিক্ষকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, শিক্ষার্থীদের শাস্তি তাৎক্ষণিক কার্যকর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষককে বরখাস্ত এবং পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারকে তিন বছরের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আগামী ১০ বছর তাঁকে পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহকে কর্মবিধি অনুযায়ী বরখাস্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে দুই শিক্ষার্থীর ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল করা হয়েছে, একজনকে চূড়ান্ত বহিষ্কার এবং আরও দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সিন্ডিকেট সভার তারিখ থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, শিক্ষকদের বিরুদ্ধে যে সব অভিযোগ ছিল, তার পরিপ্রেক্ষিতে পূর্বে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই সিন্ডিকেট সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে নারী শিক্ষার্থীও আছে। তাই তাঁদের নাম গোপন রাখা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবির তিন শিক্ষক বরখাস্ত, পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় : ০৪:১৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫