ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২২ লাখ টাকার ভবন ভেঙে ১ লাখে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাজশাহীতে ৪ লাখ কৃষকের জন্য টিএসপি বরাদ্দ ১ হাজার ৪৫ টন রাজশাহীতে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি বন্ধের দাবিতে, জেলা প্রশাসককে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-আড্ডা সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের চর চাকলায় পাঁচ শিশুর মৃত্যুঃ শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক লালপুরে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ যুবক আটক লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক লালপুরে গাঁজার গাছসহ এক ব্যক্তি আটক, মাদক আইনে মামলা সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৩৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ

শেরপুর–ময়মনসিংহ সীমান্তজুড়ে রাতভর বিশেষ অভিযান; তিন অভিযানে জব্দ ৭৭ লাখ টাকার বেশি পণ্য

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক সীমান্তজুড়ে পরিচালিত রাতভর বিশেষ অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় মদ, কসমেটিকস ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় টানা অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে বিজিবি।

৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, শেরপুরের নালিতাবাড়ীর শালবাগান ও বুরুঙ্গাবাজার সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল একটি চোরাকারবারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ৩ ও ৪ ডিসেম্বর পৃথক অভিযানে বিজিবির টহল দল দুটি মাহিন্দ্রা পিকআপসহ ৪৪০ বোতল ভারতীয় মদ আটক করে। আটক মদ ও পিকআপের সিজার মূল্য ৬৬ লাখ ৬০ হাজার টাকা।

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ধোবাউড়ার শালকোনা এবং শেরপুরের শ্রীবর্দীর মারিংপাড়া সীমান্তে চালানো হয় আরও একটি বিশেষ অভিযান। এসময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—পন্ডস ফেসওয়াশ, নেভিয়া সফট ক্রিম, অলিভ অয়েল ও ডাভ সাবান। এসব কসমেটিকসের সিজার মূল্য ৯ লাখ ৭৪ হাজার ৮০ টাকা।

অন্যদিকে, কঠোর নজরদারির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাটের বান্দরকাটা ও ধোবাউড়ার চন্দ্রকোণা সীমান্ত দিয়ে ভারতীয় কমলা এবং বাংলাদেশী মাছ পাচারের চেষ্টা ব্যর্থ হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১ লাখ ২৭ হাজার ৫৫০ টাকার ভারতীয় কমলা ও মাছ জব্দ করা হয়।

সব মিলিয়ে তিনটি অভিযানে মোট ৭৭ লাখ ৬১ হাজার ৬৩০ টাকার ভারতীয় মদ, কসমেটিকস ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

লে. কর্নেল মেহেদী হাসান বলেন, “শেরপুর–ময়মনসিংহ সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিজিবির অভিযানে কোটি টাকার মদ, কসমেটিকস ও চোরাচালানী মালামাল জব্দ

আপডেট সময় : ০৪:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫