ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে সাংবাদিকদের হুমকি: জাতীয় যুবশক্তির দুই নেতা সাময়িক বরখাস্ত

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সাংবাদিকদের হুমকি: জাতীয় যুবশক্তির দুই নেতা সাময়িক বরখাস্ত

তালাবদ্ধ করে রাখার হুমকির ঘটনায় দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ—সমালোচনার মুখে কঠোর অবস্থান নিল সংগঠন

রাজশাহীতে এনসিপির সংবাদ সম্মেলন চলাকালে সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির দুই নেতা মো. মেহেদী হাসান ও সোয়াইব আহমেদকে সাময়িকভাবে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গঠনতান্ত্রিক নিয়ম অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে তাদেরকে আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে—কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই উভয়কে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে হবে।

সংগঠনের আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম এবং সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়—সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। যথাসময়ে সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কী ঘটেছিল ঘটনাস্থলে?

গত সোমবার রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন জেলা কমিটির পরিচিতি সভা চলছিল। ওই সভা পণ্ড করতে উপস্থিত হন মেহেদী হাসান ফারাবি, সোয়াইব আহমেদসহ কয়েকজন নেতা।
তাদের অভিযোগ ছিল—নতুন জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম নাকি আওয়ামী লীগ ঘনিষ্ঠ, তাই তার পদত্যাগ দাবি করেন তারা।

সাংবাদিকরা সাইফুল ইসলামের বক্তব্য নিতে সম্মেলন কক্ষে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঢুকে পড়েই সোয়াইব বলেন—
“এটা যদি এখনই বন্ধ না করেন, আপনাদেরসহ আমরা তালা মেরে দেব। পায়খানা-প্রস্রাব সব এখানেই করতে হবে!”

ফারাবি যোগ করেন— “এত লোক বাইরে বসে আছে, আপনারা এখানে ফাইজলামি করছেন নাকি?”

সাংবাদিকরা আপত্তি জানালে সোয়াইব আরও বলেন— “এখনই বন্ধ না করলে আপনাদেরও তালা মেরে দেব।”

এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। রাজনৈতিক দলটির ভেতরেও ক্ষোভ তৈরি হয় এবং শেষ পর্যন্ত দলীয় পদ থেকে দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সাংবাদিকদের হুমকি: জাতীয় যুবশক্তির দুই নেতা সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৪:০২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫