ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড়ে যুবদলের দোয়া মাহফিল

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৫৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড়ে যুবদলের দোয়া মাহফিল

কামাত কাজলদিঘী ইউনিয়ন যুবদলের আয়োজনে দোয়া—নেতাদের বক্তব্যে খালেদা জিয়ার গণতান্ত্রিক ভূমিকার প্রশংসা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পঞ্চগড় সদর উপজেলার ৪ নম্বর কামাত কাজলদিঘী ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টায় ইউনিয়ন পরিষদের সামনে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর জব্বার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনার রহমান। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রবীন রায়, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, ওলামা দলের সদস্য সচিব মোহাম্মদ নহরুল হক সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ, ঈদুল, বাবুল, সদস্য রাসেল ও রিংকু, ছাত্রদলের আহ্বায়ক আবু হানিফা, সদস্য সচিব শাহরিয়ার শামীম এবং সদস্য মোমিন ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন; দেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকারের আন্দোলনে তিনি আপোষহীন ও সাহসী নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ। তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করেন—তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।

পরিশেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

December 2, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড়ে যুবদলের দোয়া মাহফিল

আপডেট সময় : ০৪:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫