ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে উত্তাল রাজশাহী, রেল যোগাযোগ বন্ধ ঝিনাইগাতীর লুবনা গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার পঞ্চগড়ে ৩৩ বেকার যুবককে বিজিবির বৈদ্যুতিক ওয়্যারিং প্রশিক্ষণ আটোয়ারী সেটেলমেন্ট অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানির শিকার জমির মালিকরা সংস্কারের অভাবে বেহাল রুহিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, ঝুঁকিতে কালভার্ট শেরপুর জেলা যুবদলের সভাপতি আতা, সম্পাদক শওকত ঝিনাইগাতীতে নিহত নারায়ন কোচের পরিবারকে দুধাল গাভী উপহার ভেড়ামারায় অপহরণের পর ধ/র্ষ/ণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর মৃ/ত্যু মোহনপুরে মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‌্যালি ও লিফলেট বিতরণ রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ব্লাড কেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী কর্মসূচি

গ্রাম আদালত কার্যকর হলে কমবে মামলা জট- রাজশাহীতে মতবিনিময় সভায় বক্তাদের অভিমত

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রাম আদালত কার্যকর হলে কমবে মামলা জট- রাজশাহীতে মতবিনিময় সভায় বক্তাদের অভিমত

৯০ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তির বাধ্যবাধকতা; সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান

গ্রাম আদালতকে আরও কার্যকরভাবে পরিচালনা করা গেলে উচ্চ আদালত থেকে শুরু করে পুরো বিচারব্যবস্থার ওপর চাপ কমবে এবং বিচারপ্রার্থীরা স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পেতে সক্ষম হবেন—মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘গ্রাম আদালত ব্যবস্থা’ শীর্ষক মতবিনিময় সভায় এমন মত উঠে আসে।
অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প।

সভায় জানানো হয়— জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম চলছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৬,১৬৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৫,৯৬৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। নারী মামলা নিষ্পত্তি হয়েছে ১,৬৫১টি।
ক্ষতিপূরণ আদায় হয়েছে ৭ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৩৯৩ টাকা। উদ্ধার হয়েছে ১,৫৭ শতক জমি, আনুমানিক মূল্য ৫ কোটি ২ লাখ টাকা। গ্রাম আদালত তিন লাখ টাকার নিচে দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তির এখতিয়ারভুক্ত।

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কম খরচে, দ্রুত সময়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করছে গ্রাম আদালত। গণমাধ্যমের ইতিবাচক প্রচারণা সচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।”

তিনি জানান, গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে— অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ বৃদ্ধি, সচেতনতা কর্মসূচি, নিয়মিত মনিটরিং জোরদার করা হচ্ছে।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম বলেন, “গ্রামের ছোটখাটো অপরাধ বা বিরোধের অধিকাংশই গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত। কিন্তু সচেতনতার অভাবে মানুষ সরাসরি থানা বা জেলা আদালতে যায়— এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হয়। এ বিষয়ে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. লুৎফর রহমান বলেন, জনগণের কাছে গ্রাম আদালতের সুবিধা আরও সহজভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।

জাতীয় সমন্বয়ক বিভাষ চক্রবর্তী ও লিগ্যাল এনালিস্ট অ্যাড. মশিউর রহমান চৌধুরী আইন ও আদালতের কার্যপ্রক্রিয়া তুলে ধরেন। তারা জানান—
গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী ৫ সদস্যের প্যানেল মামলার শুনানি পরিচালনা করে। ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি বাধ্যতামূলক, সর্বোচ্চ ১২০ দিন সময় দেওয়া যায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন—‘আমাদের রাজশাহী’ সম্পাদক আফজাল হোসেন, ‘নতুন প্রভাত’ সম্পাদক সোহেল মাহবুব, সাংবাদিক আবরার শাইর, আইনুল হক, ফারুক হোসেন, রাজিব হোসেন, ডালিম হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, “গ্রাম আদালত একটি জনবান্ধব ও কার্যকর ব্যবস্থা, যা প্রচলিত আদালতের ওপর চাপ কমিয়ে বিচারব্যবস্থাকে আরও গতিশীল করতে পারে। গণমাধ্যমের সচেতনতা সৃষ্টি এ ব্যবস্থাকে সারাদেশে আরও জনপ্রিয় করবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্রাম আদালত কার্যকর হলে কমবে মামলা জট- রাজশাহীতে মতবিনিময় সভায় বক্তাদের অভিমত

আপডেট সময় : ০৩:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫