ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ
  • আপডেট সময় : ০১:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন

পতাকা উত্তোলন, বিশেষ দোয়া, আলোকসজ্জা ও সেনানিবাসে অতিথি হিসেবে যোগদান

সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে নানা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব.)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, হল প্রভোস্ট, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ানসহ অন্যান্য কর্মকর্তারা।

দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের বিশেষ বাণী প্রচার করা হয়। দেশের শান্তি, অগ্রগতি ও সশস্ত্র বাহিনীর উন্নতি কামনায় বাউয়েট কেন্দ্রীয় মসজিদে জুম’আর পর বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সন্ধ্যায় ক্যাম্পাসে আলোকসজ্জা এবং আবাসিক হল, ফ্যাকাল্টি ও অফিসার্স মেসে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এ ছাড়া সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে বাউয়েটের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা বগুড়া সেনানিবাসে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন

আপডেট সময় : ০১:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫